প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি ভালুকা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশ নাইমুল ইসলাম, গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার নামে, বিভিন্ন ফেসবুক আইডি এবং অনলাইন পোর্টালে "ভালুকা সাব-রেজিস্ট্রারের পিএস নকলনবিশ নাইমুলের অনিয়ম আর দুর্নীতির বহিঃপ্রকাশ"
শিরোনামে একটি সংবাদ প্রকাশিত/ প্রচারিত হয়েছে আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত নকলনবিশ নাইমুল ইসলাম, বলেন, আমার কর্মকাণ্ড কে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে,তাতে আমি খুবই মর্মাহত।সংবাদের তথ্যগুলো অসত্য ও বস্তুনিষ্ঠ নয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য হচ্ছে, সুবিধাভোগী একটি চক্র নানা মিথ্যা কাহিনী রটিয়ে বেড়াচ্ছে। অভিযোগকারী যে তথ্য উত্তাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট। এটি খুবই দুঃখজনক আমাকে বিতর্কিত করার অপচেষ্টা যেন ঘোলা পানিতে মাছ শিকার এর চেষ্টা । খবরটি অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রতিবাদে আরো বলা হয়,আমি অফিসের শুধুমাত্র একজন নকলনবীশ,কিন্তু স্বার্থনেস্বী একটি মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। অপচেষ্টায় ব্যার্থ হয়ে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার অর্জিত সুনাম নষ্ট করে সমাজে বিতর্কিত করতে খবরে নানান মুখরোচক ও অসত্য তথ্যের সন্নিবেশ করে নানা মিথ্যা ও বানোয়াট তথ্যের সংযোজন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ