প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ

তারাকান্দায় সাব-রেজিস্ট্রারের প্রশংসনীয়
মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।।
ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসে সনদপ্রাপ্ত দলিল লেখকদের কাজের পেশাগত স্বচ্ছতা ও আইনগত জবাবদিহিতা নিশ্চিত করতে 'দলিল রেজিস্ট্রেশন বহি' বা কার্যবিবরণী রেজিস্টার বিতরণ করা হয়েছে। গত ৮ই জুলাই তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের হাতে এই বিশেষ বহি তুলে দেন সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ।
স্বচ্ছতা আনয়ন ও সরকারি হিসাব সংরক্ষণে তাঁর এই উদ্যোগ সুধীসমাজ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নিবন্ধিত দলিল লেখকদের জন্য নিজস্ব কার্যবিবরণী রেজিস্টার মেইনটেইন করা আইনত বাধ্যতামূলক। সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফের এই উদ্যোগের ফলে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত হবে:
কাজের বিবরণী সংরক্ষণ: প্রতিদিন কোন দলিলটি প্রস্তুত বা লেখা হয়েছে, তার সঠিক ক্রমিক নম্বর বহিতে লিপিবদ্ধ থাকবে।
শব্দ সংখ্যা ও ফি-এর স্বচ্ছতা: দলিলে ব্যবহৃত মোট শব্দ সংখ্যা এবং মক্কেলের কাছ থেকে প্রাপ্ত পারিশ্রমিক বা ফি-এর স্পষ্ট হিসাব রাখা সহজ হবে।
মক্কেলের তথ্য নিরাপত্তা: সেবাগ্রহীতা বা সংশ্লিষ্ট পক্ষগণের নাম, ঠিকানা এবং কাজের ধরন সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে।
আইনগত জবাবদিহিতা: দলিল লেখক (সনদ) বিধিমালা অনুযায়ী সরকারি নিয়ম মেনে কাজ পরিচালনা হচ্ছে কিনা, তা সাব-রেজিস্ট্রার বা তদারকি কর্তৃপক্ষ সহজেই যাচাই করতে পারবেন।
ভবিষ্যৎ প্রামাণিক দলিল: কোনো ধরনের আইনি জটিলতা বা অনিয়মের অভিযোগ উঠলে এই রেজিস্টার থেকে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ পাওয়া যাবে।
তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকেরা জানান, এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ তাদের কাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি সেবাগ্রহীতাদের আস্থা আরও বাড়িয়ে তুলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ