ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত
মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ): ময়মনসিংহের শম্ভুগঞ্জে ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের আওতায় ময়মনসিংহ কোয়ালিশন টিমের দিনব্যাপী এক নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৫ই সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকালে সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা) ময়মনসিংহের শম্ভূগঞ্জ অফিসের সেমিনার রুম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নারী নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ, প্রবীণ ও নবীন নারী অধিকার কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের এই আন্দোলনের মূলধারায় সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করতে সকল বয়সের নারী এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই প্রকল্পের মাধ্যমে গঠিত কোয়ালিশন টিম তৃণমূল পর্যায়ে নারী আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নেটওয়ার্কিং জোরদার করা, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করা হয়।
ময়মনিংহের উদ্যোগক্তা জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ও সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।
সভায় আরও উপস্থিত ছিলেন- নারী উন্নয়ন কর্মী ফেরদৌসী বেগম, আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট আজিজুল ইসলাম ফকির, সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার, আসাদুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, জান্নাতুল ফেরদৌস, মনোয়ারা আক্তার, নাছিমা আক্তার , নাজমা বেগম, সাবিনা ইয়াসমিন, জাহানারা, রাণী আক্তার, রাশিদা আক্তার, আব্দুর রাজ্জাক ও সুমী আক্তারসহ স্থানীয় কোয়ালিশন টিমের সদস্য ও প্রতিনিধিরা।