আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম



 তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি 

ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাসস্ট্যান্ড এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি অকারণে হর্ন বাজিয়ে শব্দদূষণ সৃষ্টি না করার বিষয়ে চালক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও শব্দদূষণমুক্ত জনপদ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পরিচ্ছন্ন, শান্ত ও বাসযোগ্য তারাকান্দা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#