আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

নদী রক্ষার বাঁধ প্রকল্পে অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নদী রক্ষার বাঁধ প্রকল্পে অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক



ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মান কাজে অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। জেলা পানি উন্নয়ন বোর্ড-পাউবোর নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পায় দুদক।

বুধবার (১৩ নভেম্বর) দিনভর ঈশ্বরগঞ্জের মরিচার চর ব্রহ্মপুত্র নদের বাঁধ এবং নগরীর টাউনহল মোড় সংলগ্ন পাউবোর কার্যালয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।

রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, জেলার ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা কাজের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট নথিপত্র তদন্ত শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। পরবর্তীতে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কাছে এসে প্রয়োজনীয় নথি পত্র গ্রহন করি। আমরা প্রাথমিকভাবে অনিয়ম পেয়েছি। এগুলো যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে। 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, এই কাজটি আমার নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল এর সময় শুরু হয়। আমি দুই মাস যাবৎ এসেছি। কাজটি আমি নিজেও পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়নি কোন অনিয়ম হয়েছে। তবুও দুদক যেহেতু তদন্ত করছে, আমি প্রয়োজনীয় কাগজ দিয়ে সহযোগিতা করছি।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#