আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি ময়মনসিংহ ভূমি অফিসে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় ৩০ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ
Swapnil Bangladesh

চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ


ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত প্যাভিলিয়ন ভেঙে রড ও ইট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সরকারি বরাদ্দে নির্মিত স্থাপনা এভাবে ভেঙে এর নির্মাণসামগ্রী বিক্রি করে দেওয়ার ঘটনায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরতা ইউনিয়নের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ খেলার মাঠ হিসেবে চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার শিশু-কিশোর ও তরুণরা প্রতিদিন এ মাঠে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলায় অংশ নেয়। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া আয়োজনেরও অন্যতম কেন্দ্র এই মাঠ।

অভিযোগ রয়েছে, মাঠে খেলোয়াড় ও দর্শনার্থীদের সুবিধার্থে সরকারি বরাদ্দে নির্মিত প্যাভিলিয়নটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে। পরে প্যাভিলিয়নের রড, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত কোনো স্থাপনা ব্যক্তি বা কোনো মহলের ইচ্ছামতো ভেঙে ফেলা কিংবা এর নির্মাণসামগ্রী বিক্রি করে দেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্যাভিলিয়ন ভাঙার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, প্যাভিলিয়ন ভেঙে ফেলার বিষয়ে চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যালয়ের মাঠ ও স্থাপনা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অথচ প্যাভিলিয়ন ভেঙে ফেলা ও নির্মাণসামগ্রী বিক্রির অভিযোগ উঠলেও প্রধান শিক্ষক এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি এবং বিষয়টি নিয়ে নীরব রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, চর খরিচা মাঠটি শুধু একটি বিদ্যালয়ের মাঠ নয়; এটি পুরো সিরতা ইউনিয়নের খেলাধুলার অন্যতম প্রধান মাঠ। মাঠে প্রতিদিন বিভিন্ন বয়সী খেলোয়াড়রা খেলাধুলা করেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাঠের প্যাভিলিয়ন ভেঙে ফেলা হলে খেলোয়াড় ও দর্শনার্থীদের জন্য যেমন অসুবিধা সৃষ্টি হবে, তেমনি সরকারি সম্পদেরও ক্ষতি হবে।

সচেতন মহলের দাবি, সরকারি বরাদ্দে নির্মিত প্যাভিলিয়নটি কীভাবে ভাঙা হলো, কার অনুমতিতে ভাঙা হলো এবং ভাঙার পর রড-ইটসহ নির্মাণসামগ্রী কোথায় নেওয়া বা বিক্রি করা হয়েছে এসব বিষয় খতিয়ে দেখতে হবে। পাশাপাশি সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত বা আত্মসাতের অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, প্যাভিলিয়নের নির্মাণসামগ্রীর হিসাব যাচাই এবং মাঠের ক্রীড়া পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখবে এবং সরকারি অর্থে নির্মিত স্থাপনা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#