আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত



তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দায়  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর  উদ্বোধন  অনুষ্ঠিত হয়।বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহের তারাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে  উপজেলা প্রানি সম্পদের পরিষদ সম্মেলন কক্ষে  এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রানিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফর  রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসাইন। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে  নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
সঞ্চালনায় ছিলেন LEo সানজিদা খানম। আয়োজনে ছিলেন তারাকান্দা LDDP.
  এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির   আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারাকান্দা  উপজেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।প্রদর্শনীতে ছিল বিভিন্ন প্রানী এবং ৩০টি স্টল।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#