আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দার গজহরপুর নদীর পাড়ে রমরমা জুয়ার আসর: অতিষ্ঠ এলাকাবাসী

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দার গজহরপুর নদীর পাড়ে রমরমা জুয়ার আসর: অতিষ্ঠ এলাকাবাসী


​তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের গজহরপুর নদীর পাড়  প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় নিয়মিত বসছে জুয়ার আসর। স্থানীয় সূত্রে জানা গেছে, খিঁচা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চলে আসলেও বর্তমানে এর ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছে।
এলাকাবাসীর দাবি, স্থানীয়  খিচাঁ এলাকার আঃ জব্বারের পুত্র মোস্তফা, গজহরপুর ঘোনাপাড়ার নজরুল, মোজাম্মেল ও আবুল কালামসহ একটি প্রভাবশালী চক্রের নেতৃত্বে এই জুয়ার আসর পরিচালিত হচ্ছে। প্রতিদিন  গভীর রাতে চলে এই আসর, যেখানে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা এসে ভিড় জমায়। জুয়া খেলার পাশাপাশি সেখানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগও উঠেছে।
এই জুয়ার আসরের কারণে খিঁচা বাজার ও আশপাশের এলাকায় চুরিসহ নানা অসামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা জানান, অভিযুক্তরা খারাপ প্রকৃতির হওয়ায় ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পায় না।
বিসকা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। জুয়ার আসর বন্ধ এবং এর মূল হোতাদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশের জরুরি অভিযান কামনা করছেন স্থানীয় এলাকাবাসী। 

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#