আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

ময়মনসিংহে হাম উপসর্গে আর ও ২ শিশুর মৃ*ত্যু

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।


স্টাফ রিপোর্টার।। 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছে ১ হাজার ৭০৮ শিশু, ছুটি নিয়েছে ১ হাজার ৫৪৯ শিশু, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৪৩ শিশুর।

মৃত দুই শিশুর মাঝে ৪ মাস বয়সী ছেলে শিশু রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার গাবতলী বাজার এলাকায়। ওই শিশু গত ২২ মে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল ৭ টায় মারা যায়।

অপর মৃত মিশুটিও ৩ মাস ১৫ দিন বয়সী ছেলে শিশু। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায়। ওই শিশু গত ২৫ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল সাড়ে ১১ টার দিকে মারা যায়।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#