আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দায় নিয়মনীতির তোয়াক্কা না করে মানিকদির প্রাথমিক বিদ্যালয়ে 'পকেট কমিটি' গঠনের অভিযোগ

‎​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।
‎​ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের  "মানিকদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" সরকারি বিধিমালা লঙ্ঘন করে সম্পূর্ণ স্বজনপ্রীতিতে গোপনে একটি 'পকেট কমিটি' গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও সাধারণ ছাত্র-অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
‎​অবৈধ এই কমিটি বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন (ভুক্তভোগী/সচেতন) অভিভাবকরা।
‎​অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে , গত ১৭ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দাস, সহকারী শিক্ষিকা আরজুদা আক্তার এবং সহকারী শিক্ষিকা খাদিজা খাতুন মিলে সম্পূর্ণ নিয়মবহির্ভূত  ও গোপন পন্থায় এই পকেট কমিটি গঠন করেন।
‎​অভিযোগে মূল অনিয়ম হিসেবে রয়েছে, 
‎​তথ্য গোপন ও নোটিশ না দেওয়া: কমিটি গঠনের বিষয়ে সাধারণ ছাত্র-অভিভাবকদের কোনো প্রকার নোটিশ, চিঠি বা প্রচারণার মাধ্যমে আগে থেকে অবহিত করা হয়নি।
‎​গোপন বৈঠক: সচেতন ও শিক্ষিত অভিভাবকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে, শিক্ষকদের নিজেদের পছন্দের গুটি কয়েকজন মানুষকে নিয়ে গোপনে এই পকেট কমিটি চূড়ান্ত করা হয়।
‎​স্বার্থের সংঘাত ও যোগসাজশ: অভিযোগ উঠেছে, সহকারী শিক্ষিকা খাদিজা খাতুনের স্বামী ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য রুস্তম আলী,(সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক) কে নিয়ম বহির্ভূতভাবে সভাপতি বানানোর উদ্দেশ্যেই শিক্ষকরা যৌথভাবে এই  যোগসাজশ করেছেন, যা নীতিবহির্ভূত। 
‎​যোগ্যদের বঞ্চনা: এলাকার সচেতন ও যোগ্য অভিভাবকদের এই প্রক্রিয়া থেকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছে, যা বিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী।
‎​আবেদনকারী ও ছাত্র-অভিভাবক "কামরুল হাসান / দেলোয়া হোসেন" সহ 
‎​সাধারণ অভিভাবকদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সরকারি নিয়ম লঙ্ঘন করে এই অবৈধ কমিটি গঠন করা হয়েছে। এমন পকেট কমিটি আমরা  যা প্রত্যাক্ষ্যান করেছে সাধারণ ছাত্র ছাত্রী অভিভাবক গণ। তারা সরজমিনে তদন্ত করে এই কমিটি বাতিল সহ সকলের উপস্থিতিতে স্বচ্ছ উপায়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।  
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
‎​এলাকাবাসী ও সাধারণ অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় উক্ত কমিটি বাতিল করে সকলের অংশ গ্রহণের মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ কমিটি গঠনের নিমিত্তে  উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#