আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেয় পিতা, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে পুত্র

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেয় পিতা, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে পুত্র



তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে পিতা বাধা দেওয়ায় বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে পাষন্ড পুত্র।
জানা গেছে, উপজেলা কাকনি ইউনিয়নের দাদরা গ্রামের ইদ্রিস আলীর পুত্র আব্দুল হাদি (৪৮)
দীর্ঘদিন যাবত অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে তার পিতা ইদ্রিস আলী বাধা দিলে শত্রুতা পোষণ করিতে থাকে ।
২৪ জানুয়ারি শনিবার সকালে আব্দুল হাদী তার পিতা ইদ্রিস আলীর চৌচালা টিনের ঘর ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। এতে ধান চাল সহ ঘরের আসবাবপত্রসহ  পুড়ে ১০ লক্ষদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার রকিবুল ইসলাম জানান পুত্রের দেওয়া আগুনে পিতার বসত ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ইদ্রিস আলী জানান তার তিন পুত্র আব্দুল হাদী,আব্দুল কাদির ও আব্দুল কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবত  নানানভাবে অত্যাচার ও নির্যাতন করিতে থাকে। এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে এ নিয়ে প্রতিবাদ করলে তার পুত্রগণ ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়েষ এতে তার ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ইদ্রিস আলীর আরেক পত্র আব্দুল মজিদ জানান দীর্ঘদিন যাবত তার বড় ভাইয়েরা তার পিতাকে নানান ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। তারাকান্দা থানার এসআই দেলোয়ার হোসেন জানান বিষয়টি আইনের প্রক্রিয়াধীন রয়েছে।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#