আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন আর্চ স্টিল সেতু যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন আনবে, পরিদর্শনে এমপি ওয়াহাব আকন্দ সমাজ বিধ্বংসী সাইবার ক্রাইম সম্রাট আশরাফুল ইসলাম মামুন ও তার ভাই আটক! এলাকায় স্বস্তি
Swapnil Bangladesh

নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা


​মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ):
ময়মনসিংহ  রেজিস্ট্রেশন পরিবারের উদ্যোগে নান্দাইল উপজেলার সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের প্রেষণে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
 ২৩শে আগষ্ট (রবিবার) সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে এক আবেগঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহার সভাপতিত্বে এবং ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কর্মকর্তা শেখ আবদুস সামাদ আজাদের দীর্ঘ কর্মময় জীবনের নানা অর্জন ও অবদান তুলে ধরে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ ‘মানপত্র’ পাঠ করা হয়। বক্তব্যে সহকর্মীরা তাঁর সুসংগঠিত নেতৃত্ব, দূরদর্শিতা, কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন।

​সভাপতির বক্তব্যে জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, "কর্মক্ষেত্রে শেখ আবদুস সামাদ আজাদের সৃজনশীল অবদান এবং আন্তরিকতা সহকর্মীদের জন্য সব সময় অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর এই কর্মপ্রচেষ্টা আমাদের রেজিস্ট্রেশন পরিবারকে নতুন পথ দেখাবে।"

​পরে ময়মনসিংহ রেজিস্ট্রেশন পরিবারের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল, বিশেষ সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের প্রিয় মূখ  অবসর প্রাপ্ত আইআরও শ্রী নারায়ন চন্দ্র, সাব-রেজিস্ট্রার এস. এম. শফিউল বারী( মুক্তাগাছা) , রাফায়েল ফাতেমী (ফুলবাড়ীয়া), মোঃ ওমর ফারুক (ত্রিশাল), আনোয়ারুল হাসান (ভালুকা), নাফিসা নাওয়ার (গফরগাঁও), স্বপ্না বিশ্বাস (কান্দিপাড়া), কামরুজ্জামান কবির (ঈশ্বরগঞ্জ), মোঃ রফিকুল ইসলাম (গৌরীপুর), মোঃ রহমত উল্লাহ লতিফ (তারাকান্দা), শেখ নাছিমুল আরিফ (ফুলপুর), গোলাম সারোয়ার (হালুয়াঘাট), আজমেরী নির্ঝর (ধোবাউড়া) এবং এম নাফিয বিন যামান (দক্ষিণ গফরগাঁও )।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#