আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

মহাসড়কের পাশে পাগলির কুলে ফুটফুটে নবজাতক

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মা হয়েছে পাগলিটা


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
পাগলি পান চিবুচ্ছেন, সেই সাথে হাসছেন। কোলে নবজাতককে আদর ছাড়াও মাঝে মধ্যে চুমু খাচ্ছেন। কেউ সন্তানকে কোলে নেওয়ার আগ্রহ দেখালে আগলে রাখছেন। কেউ বলছেন তিন দিনের আবার কেউ বা বলছেন পাঁচদিন আগে জন্ম নিয়েছে ছেলে সন্তান। 

মহাসড়কের পাশে একটি গাছের নিচে বসে রয়েছে। আশেপাশে বেশ কয়েকটি প্লস্টিকের ব্যাগ। মশামাছি ভনভন করছে। উৎসুক লোকজন দেখছেন। পাগলিকে করছেন নানা প্রশ্ন। কেউ জানতে চাইছেন এই সন্তানের পিতা কে? আবার কেউ জানতে চাইছেন কতদিন আগে জন্ম নিয়েছে। নামই বা কি। এতোসব প্রশ্নে জর্জরিত হলেও পাগরি সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে জানাতে পারেননি তাঁর এই সন্তানের বাবার পরিচয়।

বুধবার সকালে এমন দৃশ্য দেখা গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার সামনে। মানসিক ভারসাম্য হারানো নারীর কোলে জন্ম নেওয়া নবজাতকের লালন-পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কেউ ওই নারীর পরিচয় জানে না। তবে অনেকে তার নাম ময়না বলে জানান। তবে তা আসল নাম নাকি এমনিতেই প্রচল হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের বাবার পরিচয়ে কেউ এগিয়ে আসেনি।

স্থানীয়রা জানায়, এই মেয়েটি মাস তিনেক আগে সন্তান সম্ভবা হয়ে এদিক সেদিক ঘুরতো। এরপর অনেকেই নান্দাইল চৌরাস্থা এলাকায় দেখতে পেয়েছেন। এরপর গত দুইদিন ধরে ফের নান্দাইল সদরে আগমন ঘটে। এখন কোলে নিয়ে আছেন নবজাতককে। কোথায় সন্তান প্রসব করেছে জানতে চাইলে শুধু হাসে। আর একেক সময় একেক কথা বলে। 

নাম কি রেখেছন জানতে চাইলে বলেন, শুক্কুইরা । এই সন্তানের বাবা কে জানতে চাইলে পাগলি উপস্থিত সকলকে ইশরা দিয়ে দেখায়। আর ওই সময় উচ্চস্বরে হাসতে থাকে। এ সময় উপস্থিত অনেকেই দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। ওই সময় এক নারী সন্তানে একবারে নেওয়ার আগ্রহ দেখালে পাগলি রাগান্বিত হয়ে আক্রমনের চেষ্টা করেন। তখন আরও জুরেসুরে সন্তানকে নিজের পড়নের জামার ভিতরে প্রবেশ করান।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,ওই নারীকে খোঁজ করে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে।


#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#