আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত গ্রাহকই সবার আগে" পলিসি নীতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম শুরু। নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা উদ্যোগ: সনদপ্রাপ্ত দলিল লেখকদের 'রেজিস্ট্রার বহি' বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার তারাকান্দায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ: তারাকান্দা বাজার পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটি আইয়ের অভিযান ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুনকের মরদেহ উদ্ধার ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন হত্যা বা আত্মহত্যা জানতে চায় সন্তানহারা নিগারের পরিবার ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই তারাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধে সংঘাত-সহিংসতায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু। মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা ভূমি সেবা কে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে তারাকান্দা ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে পাশবিক নির্যাতন: শরীর জুড়ে ক্ষতচিহ্ন
Swapnil Bangladesh

তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: সম্পাদক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


​ষ্টাফ রিপোর্টার-
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​১৭ জুন (বুধবার) তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয় মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। সাব-রেজিস্ট্রার কার্যালয়, তারাকান্দা, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারবৃন্দ।
​তারাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার  মোঃ রহমত উল্লাহ লতিফ-এর সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ৯টা ৪০ মিনিটে কর্মশালার মূল কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে প্রশিক্ষণার্থীদের নাম রেজিস্ট্রেশন এবং পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু  হয়।

​দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ আইনি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আমন্ত্রিত প্রশিক্ষকগণ। 
নান্দাইল উপজেলার সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদ 'নিবন্ধন আইন, ১৯০৮', 'দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪', সঠিকভাবে দলিল প্রস্তুতকরণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
পাগলা উপজেলার সাব-রেজিস্ট্রার  এম নফিয বিন যামান 'পাওয়ার অব অ্যাটর্নি আইন ২০১২' এবং 'পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা ২০১৫' সম্পর্কে প্রশিক্ষণার্থীদের স্পষ্ট ধারণা প্রদান করেন।
​গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম 'ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩' এবং 'বালাম লিখন পদ্ধতি'র খুঁটিনাটি তুলে ধরেন।​ 
মধ্যাহ্নভোজ ও নমাজের বিরতির পর তারাকান্দা সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ বিভিন্ন দলিল রেজিস্ট্রেশনে প্রযোজ্য ফিস, শুল্ক, উৎসে কর ও ভ্যাট সম্পর্কে সেশন পরিচালনা করেন।
​কর্মশালায় বক্তারা বলেন, সাধারণ জনগণের দাপ্তরিক সেবা প্রাপ্তি সহজতর করতে এবং ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আরও গতিশীলতা ও আধুনিকায়ন আনতে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়, যেন সেবাগ্রহীতারা কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও নির্বিঘ্নে সেবা লাভ করতে পারেন।
​প্রশিক্ষণ শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণার্থীরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতা নিয়ে প্রশ্ন করেন এবং সাব-রেজিস্ট্রারগণ তার আইনি সমাধান দেন। সবশেষে সভাপতি 
মোঃ রহমত উল্লাহ লতিফ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
​প্রশিক্ষণে তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারী, কর্মরত নকলনবীশ এবং স্থানীয় সনদপ্রাপ্ত দলিল লেখকগণ অংশ নেন এবং কর্মক্ষেত্রে সেবার মানোন্নয়ন ও নিয়মানুবর্তিতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চলতি অর্থ 
বছরে বর্ষসেরা দলিল লেখক হিসেবে  নির্বাচিত আলতাফ হোসেন সরকার, বর্ষসেরা দলিল লেখক, বর্ষ সেরা অফিস স্টাফ মনিরুজ্জামান, বর্ষসেরা  নকলনবীশ হিসেবে নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেন নাসিমা আক্তার,দ্বিতীয় সাঈদা আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন রুমা আক্তার। 
প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষকগণ বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন।

#
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
#